
শাপলা চত্বর হত্যাকাণ্ড: লতিফ সিদ্দিকীকে কারাগারে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) দুপুর ১টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দিয়েছেন।

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল প্রসিকিউশনের
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞসহ, মানবতাবিরোধী অপরাধের মামলায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শাপলা চত্বর মামলায় প্রধান আসামি শেখ হাসিনা
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে খসড়া তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামির সংখ্যা ও অন্যদের নাম প্রকাশ করা হয়নি।

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দিপু মনিসহ তিনজনকে গ্রেপ্তার, পরবর্তী হাজিরা ৭ জুন
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) দুপুর বারোটার কিছু আগে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ৭ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখে এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।