শিশু নিছামনিকে ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক সম্পন্ন, রায় আগামীকাল

শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি
শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি | ছবি : এখন টিভি
0

ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলার বিচার কাজ সমাপ্ত হয়েছে। আগামীকাল রায়ের দিন ধার্য করেছেন আদালত।

আজ (বুধবার, ৮ জুলাই) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকারের আদালতে আসামী আরিফ, রাকিব ও সিয়ামের উপস্থিতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

যুক্তিতর্ক শেষে আদালত আগামীকাল রায়ের দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

রাষ্ট্রপক্ষে মামলার শুনানি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুল করিম চৌধুরী এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার।

আরও পড়ুন:

​অন্যদিকে, এই মামলার অপর অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেটির রায়ের দিন ধার্য আগামীকাল।

গত ১৪ জুন বিকেলে ধোবাউড়ায় শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামনির পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনের মাথায় ২৩ জুন ৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। আর উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার ২৫ দিনের মাথায় রায়ের দিন ধার্য করা হয়েছে।

এফএস