আজ (রোববার, ২৪ মে) সকালে ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এ সব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘জুলাই গনঅভ্যুত্থানে ভুয়া মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না। সব ধরনের মামলা যাচাই-বাছাই চলছে।’
সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা চলমান থাকা অবস্থায় অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের কোনো মন্তব্য করা ঠিক না, তাদের হস্তক্ষেপ করা উচিত না।’
নারী ও শিশু ধর্ষণ, হত্যা মামলার বিচার সুষ্ঠুভাবে শেষ করতে সরকারকে সহযোগিতার আহবান জানান তিনি।





