আজ (বুধবার, ২৯ এপ্রিল) সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির আইন সম্পাদক।
এসময় তিনি বলেন, ‘আদালতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে।’
আরও পড়ুন:
এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিমকোর্ট শাখার সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামীপন্থি আইনজীবীদের সুপ্রিমকোর্ট আইন সমিতির নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না।’
আওয়ামীপন্থি আইনজীবীদের সব ধরনের তৎপরতা সুপ্রিমকোর্টে প্রতিহত করা হবে বলেও জানিয়েছেন তিনি। এসময় শতাধিক বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন।





