আজ (বুধবার, ২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সদর থানায় এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাত ৩ টার দিকে সদর উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলা সদর উপজেলার আবাদপুর গ্রামের খোরশেদ মন্ডলের ছেলে আজাহার আলী (৪৫), আক্কেলপুর উপজেলার মোহাম্মদপুর প্যারাহাটি গ্রামের জামাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর রহমানের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), মৃত খোরশেদ মন্ডলের ছেলে মো. হাসান (৩০), বগুড়ার গাবতলি উপজেলার লাংলু দক্ষিণপাড়া গ্রামের আনারুল হকের ছেলে মো. রনি এবং একই গ্রামের মন্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহার মোড়ে মঙ্গলবার রাত ৩টার আটকরা সহ অজ্ঞাত আরো ১০/১২ জন নম্বরবিহীন সামনের কাঁচ ভাঙা একটি ট্রাক নিয়ে অবস্থান করছিল। এক অটোরিকশাচালক বিষয়টি পুলিশকে অবগত করেন।
পরে পুলিশের তিনটি টহল টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আন্তুঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। পুলিশ সদস্যরা তাদেরকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অন্ত্রসহ গ্রেপ্তার করে।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা বগুড়া, জয়পুরহাটসহ এই অঞ্চলে ডাকাতির সাথে জড়িত। এছাড়া তারা মাটির গভীরে বিটিসিএলের ইন্টারনেটের তার চুরির কাজে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলই নতুনভাবে ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। জেলা পুলিশ সড়কে ডাকাতি রোধ এবং জানমালের নিরাপত্তা দিতে সবসময়ের জন্য তৎপর রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) প্রদীপ ব্যানার্জিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





