জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার একজন আসামিকে জামিন করিয়ে দেয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার বিষয়টি গত মাসে সামনে আসে।
এরপরই ঘটনাটি তদন্তে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়।
আরও পড়ুন:
মঙ্গলবার কমিটির প্রধান ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘এরইমধ্যে আমরা সেই অডিও রেকর্ডের সত্যতা আমরা পেয়েছি। সেখানে দুইজনের কথোপকথনের রেকর্ড আমরা পেয়েছি।’
তিনি বলেন, ‘আমরা যে অডিও পেয়েছি সেখানে ফজলে করিম চৌধুরীর স্ত্রী ও সাবেক প্রসিকিউটর সাইমুম তালুকদারের কথোপকথনও আছে। এর বাইরে আর কোনো লেনদেন হয়েছে কি-না সেটা আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে দেখছি।’
মূলত ওই অভিযোগ ওঠার পরই ওই প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন।
যদিও এই অভিযোগ ওঠার পর তখন তা অস্বীকার করেছিলেন ওই প্রসিকিউটর।





