Recent event

বরিশালে আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তার; আইনজীবীদের আদালত বর্জন-বিক্ষোভ

আইনজীবীদের আদালত বর্জন করে বিক্ষোভ কর্মসূচি
আইনজীবীদের আদালত বর্জন করে বিক্ষোভ কর্মসূচি | ছবি: এখন টিভি
0

আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বরিশালে সব আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। এতে ভোগান্তিতে পরেছেন বিচারপ্রার্থীরা। এ ঘটনায় আদালত চত্বরে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে কোনো আদালতের কার্যক্রমে যোগদান করেননি আইনজীবীরা। তবে আদালত চত্বরে উপস্থিত হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেন তারা।

এসময় আইনজীবীরা বলেন, আইনজীবী সমিতির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও আইনজীবীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এসময় সভাপতির মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিও জানান আন্দোলনকারীরা।

আরও পড়ুন:

এদিকে আদালত বর্জনের কারণে ভোগান্তিতে পরেছেন বিচারপ্রার্থীরা। দূর থেকে এসে ফিরে গেছেন তারা। এতে আদালতে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেয়ায় ক্ষুব্ধ হয়ে আদালত বর্জন করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

পরে আদালত চলাকালে আদালতে ঢুকে অশোভন আচরণের অভিযোগে দায়েরকৃত মামলায় গতকাল (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ— এর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে চলছে আইনজীবীদের এ আদালত বর্জন কর্মসূচি।

এসএইচ