Recent event

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় প্রাইভেটকার আরোহী মা ও ছেলে নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন— নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৮)।

আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন— দুর্ঘটনায় নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই গ্রামের গ্রামের নিলুফা (৩৬)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা জানান, আত্মীয়ের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেট কারযোগে সিলেটে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে দুপুর ১২টার দিকে সরাইলের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় প্রাইভেট কারটিকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে আসা ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারকে চাপা দেয়। এতে প্রাইভেট কারের পাঁচ আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয় বলেও জানান তিনি।

এসএইচ