Recent event

সিএমএম আদালতে পলক-টুকু ও তানভীর

0

রাজধানীর পল্টনে রিকশাচালককে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আদালতে নেয়া হচ্ছে।

আজ (বৃহস্পতিবার, ১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদেরকে নিয়ে আদালতের উদ্দেশে রওয়ানা দিয়েছে পুলিশ ভ্যান।

এর আগে গতকাল (বুধবার, ১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। রাতে সেখানেই ছিলেন এই তিন আসামি।

tech