যন্তর মন্তরে বিক্ষোভ না করার শর্তে কারামুক্ত দুই নেতা

ককরোচ জনতা পার্টির দুই শীর্ষ নেতা
ককরোচ জনতা পার্টির দুই শীর্ষ নেতা | ছবি: সংগৃহীত
0

দিল্লির যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার শর্তে এক সপ্তাহ পর কারামুক্ত হলেন ককরোচ জনতা পার্টির দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে গতকাল (বুধবার, ২১ অক্টোবর) রাতে মুক্তি পান তারা।

আদালতের আদেশে বলা হয়েছে, কোনো প্রকার শান্তিভঙ্গ না করার অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছেন এই দুই নেতা। এছাড়া বিচার বিভাগ এবং আদালতের সব পদক্ষেপের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তারা।

আইন অনুযায়ী যতদিন যন্তর মন্তর সমাবেশের জন্য অনুমতি না পারে, ততদিন পর্যন্ত সেখানে কোনো বিক্ষোভের ডাক দেয়া হবে না। পরে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার কাছ থেকে ৫০ হাজার রুপি করে বন্ড সই নেয়া হয়।

এদিকে, তাদের মুক্তির পর সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন তারা দুজন মহান নেতা। নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে অনুপ্রবেশের দায়ে গেল ১৪ অক্টোবর থেকে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন।

জেআর