আকর্ষণীয় বেতনে আকিজ গ্রুপে চাকরির সুযোগ

আকিজ গ্রুপ ও চাকরির বাজার
আকিজ গ্রুপ ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পাইপস লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুলাই পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: আকিজ পাইপস লিমিটেড

পদের নাম: সেলস অফিসার

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

লোকবল নিয়োগ: ১০০ জন

আরও পড়ুন:

এ পদে আবেদনের জন্য প্রার্থীর অনার্স/ডিপ্লোমা/এইচএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়াও বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে সকল প্রচারণামূলক কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন ও দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিক্রয় প্রতিবেদন প্রস্তুত ও জমা দেয়ায় দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

ফুলটাইম চাকরি করতে হবে। প্রার্থীর বয়সসীমা ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন পাবেন। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, টিএ/ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা), কমিশন, হাসপাতালে চিকিৎসার সুবিধা, ছুটিকালীন ভ্রমণ ভাতা, কর্মদক্ষতা-ভিত্তিক পদোন্নতির সুযোগ থাকবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস