প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: ইন্টারনেট ব্যাংকিং
বিভাগ: অ্যাপ ও এসএমএস কার্যক্রম
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
এ পদে আবেদনের জন্য প্রার্থীর কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ডিজিটাল ব্যাংকিং অপারেশনস, ইন্টারনেট ব্যাংকিং অপারেশনস, এডিসি অপারেশনস, পেমেন্ট সার্ভিসেস, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা। আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন। এ পদে জন্য যেকোনো বয়সের প্রার্থী আবেদন করতে পারবে। বেতন আলোচনা সাপেক্ষে। সেই সঙ্গে সংস্থার নীতিমালা অনুযায়ী সুবিধাসহ আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





