চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক ও চাকরির বাজার
সাউথইস্ট ব্যাংক ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ইউনিট প্রধান (ভিপি/এসভিপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৯ জুলাই থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: ইউনিট প্রধান (ভিপি/এসভিপি)

বিভাগ: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: যেকোনো জায়গায়

বয়সসীমা: উল্লেখ নেই

আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ১২ থেকে ১৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এ পদে আবেদনের জন্য প্রার্থীদেরফাইন্যান্স/ব্যাংকিং/অ্যাকাউন্টিং/অর্থনীতি/ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি। তবে এমবিএ (ফাইন্যান্স) বা এমবিএম ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে। এছাড়াও, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বা ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে কাজের ভালো জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।

নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর