বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক নিয়োগ, আবেদন যেভাবে

এমওডিসি সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী
এমওডিসি সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী | ছবি: এখন টিভি
0

দেশ সেবার অনন্য সুযোগ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি (MODC) সৈনিক পদে পুরুষ প্রার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজেন্দ্রপুর সেনানিবাসের এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস-এর অধীনে এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ৩ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা (Post and Educational Qualification)

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে প্রধানত দুটি ট্রেডে নিয়োগ দেওয়া হবে:

১. সাধারণ ট্রেড (GD): এসএসসি বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.০০ (GPA 2.00) পেয়ে উত্তীর্ণ হতে হবে।

২. করণিক ট্রেড (CLK): এসএসসি বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ (GPA 3.00) পেয়ে উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন:

শারীরিক যোগ্যতা ও বয়সসীমা (Physical Fitness and Age Limit)

আবেদনকারীদের অবশ্যই শারীরিক ও বৈবাহিক যোগ্যতার শর্তসমূহ পূরণ করতে হবে:

উচ্চতা: সাধারণ প্রার্থীদের জন্য নূন্যতম ১.৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি (Height 5' 6")। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি।

বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হওয়া যাবে না (Age 17-25 Years)। এক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত (Unmarried) হতে হবে। বিবাহিত বা ডিভোর্সি প্রার্থীরা আবেদন করতে পারবেন না; ভুল তথ্য দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |ছবি : সংগৃহীত

সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |ছবি : সংগৃহীত

আরও পড়ুন:

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর এই join.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩ মে থেকে শুরু করে ৩১ মে, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সরকারি চাকরির খবর | বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক নিয়োগ | চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

এসআর