Recent event

চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাক, থাকছে না বয়সসীমা

ব্র্যাক এনজিও ও চাকরির বাজার
ব্র্যাক এনজিও ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটি ম্যানেজার, গ্লোবাল ইনিশিয়েটিভস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: ম্যানেজার, গ্লোবাল ইনিশিয়েটিভস

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর স্নাতক/ বিজনেস স্টাডিজে বিবিএস অথবা সামাজিক বিজ্ঞানে বিবিএস ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও বাএনজিও সংস্থায় কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে। এ পদে আবেদনের জন্য কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতনি আলোচনা সাপেক্ষ ফুলটাইম চাকরি করতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা পাবেন। আবেদনের জন্য বয়সসীমা উল্লেখ নেই ।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস