Recent event

ইউসিবি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সাপ্তাহিক ২ দিন ছুটিসহ অন্যান্য সুবিধা

ইউসিবি  ব্যাংক ও চাকরির বাজার
ইউসিবি ব্যাংক ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার (অ্যান্ড্রয়েড) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউসিবি ব্যাংক

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: সফটওয়্যার ইঞ্জিনিয়ার (অ্যান্ড্রয়েড)

আবেদনের শেষ তারিখ: ৮ মার্চ

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও ব্যাংক, আইটি সক্ষম পরিষেবা, সফটওয়্যার কোম্পানিতে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে। এ পদে আবেদনের জন্য কমপক্ষে ২ থেকে ৬ বছর অভিজ্ঞতা প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতনি আলোচনা সাপেক্ষ ফুলটাইম চাকরি করতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস পাবেন। আবেদনের জন্য ২২ থেকে ৪৫ বছর বয়সসীমা নির্ধারিত করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস