সব মহাদেশে ছড়িয়ে পড়লো বার্ড ফ্লু

বার্ড ফ্লু আক্রান্ত পাখি
বার্ড ফ্লু আক্রান্ত পাখি | ছবি: সংগৃহীত
0

অবশেষে অস্ট্রেলিয়াতেও শনাক্ত হলো প্রাণঘাতী এইচ-ফাইভ-এন-ওয়ান বার্ড ফ্লু। এর মধ্য দিয়ে বিশ্বের সব মহাদেশেই পৌঁছে গেল উচ্চ সংক্রামক ভাইরাসটি। দেশটির পশ্চিমাঞ্চলে একটি অতিথি পাখির দেহে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিলো, এক সময় না এক সময় অস্ট্রেলিয়াতেও পৌঁছাবে এইচ-ফাইভ-এন-ওয়ান বার্ড ফ্লু। সেই আশঙ্কাই সত্যি হলো এবার। অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স জানিয়েছেন, পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত উপকূলীয় এলাকা কেপ লে গ্র্যান্ড ন্যাশনাল পার্কে পাওয়া একটি ব্রাউন স্কুয়া নামের সামুদ্রিক অতিথি পাখির দেহে শনাক্ত হয়েছে এইচ-ওয়ান-এন-ওয়ান বার্ড ফ্লু ভাইরাস।

এতে করে বিশ্বের একমাত্র বার্ড ফ্লুমুক্ত মহাদেশ অস্ট্রেলিয়াতেও ছড়িয়ে পড়লা ভাইরাসটি। তবে এখন পর্যন্ত কোথাও ব্যাপক হারে পাখি বা অন্যান্য প্রাণির মৃত্যুর খবর মেলেনি।

আরও পড়ুন:

এরই মধ্যে জরুরি প্রাণী রোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক ডাকা হয়েছে। দেশটির প্রধান ভেটেরিনারি কর্মকর্তা বলছেন, এমন পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিয়েছে অস্ট্রেলিয়া।

গত বছর ভারত মহাসাগরে অবস্থিত অস্ট্রেলিয়ার দূরবর্তী হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জেও এই ভাইরাস শনাক্ত হয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সেখানে বার্ড ফ্লুর কারণে প্রায় ১৩ হাজার শাবকের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পাখির মাধ্যমেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে এইচ-ফাইভ-এন-ওয়ান ভাইরাস। এটি মূলত পাখিদের আক্রান্ত করলেও অসুস্থ প্রাণীর সংস্পর্শে এলে মানুষও সংক্রমিত হতে পারে।

এসএস