রাজধানী ওয়েলিংটনের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন প্রবল বাতাসের ঝাপটায় এয়ারপোর্টে একটি হালকা ওজনের বিমান উল্টে যায়।
আরও পড়ুন:
এর জেরেই অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বন্ধ রাখা হয়েছে নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপের মধ্যবর্তী ফেরি পরিষেবা।
এমন প্রেক্ষাপটে রাজধানী ওয়েলিংটনের কিছু অংশে জরুরি অবস্থা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণ উপকূলে ২৯ ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের পূর্বাভাস দেয়া হচ্ছে।





