যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক সচিব জন ফেলানের পদত্যাগের বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে পেন্টাগন।
বিবৃতিতে জানানো হয়, বুধবার থেকেই মার্কিন প্রশাসন থেকে অব্যাহতি নিয়েছেন ফেলান। তার জায়গায় আপাতত হাং কাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের শেষে ফেলানকে সচিব পদে নিয়োগ দেন।
আরও পড়ুন:
এর আগে তিনি মার্কিন সামরিক বাহিনীতে কাজ করেননি বা সামরিক বাহিনীর কোনো বেসামরিক পদেরও নেতৃত্ব দেননি।
রয়টার্স জানিয়েছে, জাহাজ নির্মাণ শিল্পের গতি বাড়ানোর কাজে তিনি খুব ধীরগতিতে এগোচ্ছিলেন।
এছাড়া পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও তার মতবিরোধ ছিল। সব মিলিয়েই তাকে বরখাস্ত করা হয়েছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



