Recent event

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে আটক শিশুর মুক্তিতে আনন্দ

৫ বছরের লিয়াম কোনেজো রামোস
৫ বছরের লিয়াম কোনেজো রামোস | ছবি: সংগৃহীত
0

অভিবাসনবিরোধী বিক্ষোভে আটক পাঁচ বছরের শিশু রামোস ও তার বাবাকে ছেড়ে দেয়ার পর তাদের স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। বাড়ি ফিরলে উপহার আর ফুল নিয়ে তাদের অভিনন্দন জানান তারা। তবে এখনো আইসিই এজেন্টরা সেখানে অবস্থান করায় ক্ষোভ কমিউনিটির সদস্যদের।

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান নিয়ে ব্যাপক সমালোচিত আইসিই এজেন্টরা পাঁচ বছরের শিশু কনেজো রামোসকে আটক করলে আরও ফুঁসে ওঠেন বাসিন্দারা। তীব্র বিক্ষোভের মুখে গত শনিবার (৩১ জানুয়ারি) পাঁচ বছরের শিশু লিয়াম কনেজো রামোস ও তার বাবাকে ছেড়ে দেয়ার নির্দেশ দেয় আদালত। এরপর থেকেই মিনিয়াপোলিসের উপশহর কলম্বিয়া হাইটসে বেলুন ও নানা উপহার নিয়ে জড়ো হন কমিউনিটি সদস্যরা।

বাসিন্দারা জানান, ছোট্ট শিশুটির প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতেই এখানে আসা।

স্বাগত জানাতে আসা ব্যক্তিদের মধ্যে একজন বলেন, ‘আমরা তার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে এসেছি। তার মায়ের অভিজ্ঞতার কথা আমি কল্পনা করতে পারছি না।’

আরও পড়ুন:

অন্য একজন বলেন, ‘আমরা আশা করি এই বিক্ষোভের মাধ্যমে অনেক বড় পরিবর্তন আসবে। আমরা সবাই এক থাকবো এবং এর শেষ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে।’

রামোসের ফেরা আশার আলো জাগিয়েছে বলে মন্তব্য করেন উপশহরের মেয়র আমান্দা মারকুইজ। তবে আইইসি এজেন্টদের উপস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি।

আমান্দা মারকুইজ বলেন, ‘আইসিই এজেন্টরা কাউকে পরোয়া করছে না। সকালেও আমরা দেখেছি তারা আমাদের পর্যবেক্ষকদের গাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করছে। এমন অবস্থায় রামোসের ফেরা উদযাপন করার মতো। আমাদের আরও গণমাধ্যমের সাহায্য দরকার।’

শনিবার আদালতের নির্দেশের পর গতকালই (রোববার, ১ ফেব্রুয়ারি) রামোস ও তার বাবাকে মিনেসোটায় তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়।

এসএস