
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে আটক শিশুর মুক্তিতে আনন্দ
অভিবাসনবিরোধী বিক্ষোভে আটক পাঁচ বছরের শিশু রামোস ও তার বাবাকে ছেড়ে দেয়ার পর তাদের স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। বাড়ি ফিরলে উপহার আর ফুল নিয়ে তাদের অভিনন্দন জানান তারা। তবে এখনো আইসিই এজেন্টরা সেখানে অবস্থান করায় ক্ষোভ কমিউনিটির সদস্যদের।

লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী বিক্ষোভের তৃতীয় দিন, সেনা মোতায়েন
টানা তৃতীয় দিনের মতো অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। মহাসড়ক অবরোধ করে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। তাদের দমাতে মাঠে নেমেছে পুলিশের পাশাপাশি মার্কিন সেনা। ট্রাম্পের দাবি, শহরের আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। এটিকে জঘন্য ঘটনা বলছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র।

লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের মহাসড়ক অবরোধ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মহাসড়ক ‘ওয়ান জিরো ওয়ান ফ্রিওয়ে’ অবরোধ করেছেন অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা। তাদের দমাতে কাঁদুনে গ্যাস ও লাঠিপেটা করেছে দেশটির ন্যাশনাল গার্ড সদস্যরা।

যুক্তরাজ্যে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না অভিবাসনবিরোধী বিক্ষোভ
চার শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করার পরও যুক্তরাজ্যে নিয়ন্ত্রণে আসছে না অভিবাসনবিরোধী বিক্ষোভ। সহিংসতা দমনে দ্রুতগতির বিচার প্রক্রিয়ায় বিভিন্ন মেয়াদে সাজা পাচ্ছেন বিক্ষোভকারীরা। দাঙ্গা মোকাবিলায় শতাধিক স্থানে মোতায়েন করা হয়েছে ছয় হাজার পুলিশ সদস্যকে। বিক্ষোভ ঠেকানোর পাশাপাশি সংখ্যালঘুদের রক্ষায় নতুন সরকারের সামনে কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে?