Recent event

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা
যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হলে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে বন্দুক হামলা হয়েছে। এতে শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১০ জন।

গতকাল (শনিবার, ২৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে স্টকটনের লুসাইল অ্যাভিনিউর একটি হলে এ হামলা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এবিসি নিউজ।

আরও পড়ুন:

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ধারণা করা হচ্ছে, হামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

তবে হামলাকারীকে এখনও চিহ্নিত করতে পারেনি তদন্তকারী কর্মকর্তারা। মর্মান্তিক এ হামলায় গভীর উদ্বেগ জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।

এসএস