তবে রুবিও এ ইস্যুত বেশি আশাবাদী হতে চান না উল্লেখ করে আরও জানান, আগামী কয়েকদিনে কি হয় তাই এখন দেখার বিষয়। অবশ্য ভালো চুক্তিতে না পৌঁছাতে পারলে তারা বিকল্প পথে এগোবেন বলেও সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন
এদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা খর্ব করা সংক্রান্ত বিলের ওপর ভোটাভুটি স্থগিত করেছে রিপাবলিকানরা। অন্যদিকে,যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ১ ডলারের বেশি বেড়েছে।




