ইরান ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হওয়ায় চুক্তি ‘প্রায় চূড়ান্ত’—দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের অনুমতি দিতে সম্মত হয়েছে। তেহরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষরিত হলেই অবরোধ তুলে নেয়া হবে।

এদিকে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ জানিয়েছেন, ট্রাম্প যে দাবিগুলো করেছেন, তার সবগুলোই মিথ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এ কথা জানান। হুঁশিয়ারি দেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।

আরও পড়ুন:

তিনি আরও যোগ করেন যে, হরমুজ প্রণালী দিয়ে চলাচল ইরানের অনুমোদন অনুযায়ী পরিচালিত হবে। এদিকে ন্যাটোর সমালোচনা করে ট্রাম্প বলেছেন, ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে ছিল না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিজের ওপর নির্ভর করতে হবে।

জেআর