সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেয়া এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘ইরানের নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট তার কাছে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।’
ট্রাম্প ওই কর্মকর্তার নাম উল্লেখ না করলেও তাকে পূর্বসূরিদের তুলনায় ‘কম উগ্র এবং অনেক বেশি বুদ্ধিমান’ হিসেবে বর্ণনা করেন।
আরও পড়ুন:
বিবৃতিতে ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালি যখন পুরোপুরি নিরাপদ ও অবাধ হবে, তখনই কেবল যুক্তরাষ্ট্র বিষয়টি বিবেচনা করবে। অন্যথায় ইরানকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
তবে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, যুদ্ধবিরতির অনুরোধ সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতাবিবর্জিত।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এবং ইরানের তাৎক্ষণিক প্রত্যাখ্যান দুই দেশের মধ্যকার কূটনৈতিক দূরত্বকে আরও স্পষ্ট করে তুলেছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



