সক্রিয় হয়েছে ইতালির মাউন্ট এতনা আগ্নেয়গিরি

মাউন্ট এতনা আগ্নেয়গিরি
মাউন্ট এতনা আগ্নেয়গিরি | ছবি: সংগৃহীত
0

ফের সক্রিয় হয়েছে ইতালির সিসলি দ্বীপের মাউন্ট এতনা আগ্নেয়গিরি। অগ্নুৎপাতের ফলে প্রায় চার কিলোমিটার উঁচু ছাই ও ধোয়ার কুন্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

গতকাল (শনিবার, ২৭ সেপ্টেম্বর) থেকে বন্ধ সিসলির ব্যস্ততম কাতানিয়া বিমানবন্দরের কার্যক্রম।

ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট এতনায় গ্রীষ্মকালে প্রায়ই ঘটে অগ্নুৎপাতের ঘটনা।

আর এর কারণে আকাশজুড়ে ছাইয়ের বাধায় বিঘ্নিত হয় কাতানিয়া বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম।

এর আগেও বেশ কয়েকবার আগ্নেয়গিরির সক্রিয়তার কারণে সাময়িক বন্ধ ছিল বিমানবন্দরটির কার্যক্রম।

এসএস