Recent event

পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের দুই দফা আলোচনা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি | ছবি: সংগৃহীত
0

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দফা আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। খামেনি প্রশাসনের পক্ষে এতে নেতৃত্ব দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গেও বৈঠকে বসেন আরাঘচি। মূল আলোচনার আগে হওয়া বৈঠকটিতে জটিল বিষয়গুলো প্রাধান্য পায় বলে এক এক্স বার্তায় জানান গ্রোসি।

আরও পড়ুন:

এদিকে, ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানো একটি কঠিন বিষয় হলেও, যুক্তরাষ্ট্র মুক্ত আলোচনার মাধ্যমে এটি নিশ্চিত করতে চায় বলে হাঙ্গেরিতে সাংবাদিকদের জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তবে কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও হরমুজ প্রণালিতে সামরিক মহড়া চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। জলপথের নিরাপত্তায় ইরানের নৌবাহিনী কতটুকু সক্ষম তা পরীক্ষা করতেই এ মহড়া বলে নিশ্চিত করেছেন কমান্ডাররা। 

এএম