ইরান পরমাণু কর্মসূচি
পরমাণু কর্মসূচি থেকে প্রক্সি সংঘাত; মধ্যপ্রাচ্যে শান্তির পথে বড় বাধা কী?

পরমাণু কর্মসূচি থেকে প্রক্সি সংঘাত; মধ্যপ্রাচ্যে শান্তির পথে বড় বাধা কী?

ইরানের পারমাণবিক কর্মসূচির বিকাশ, আঞ্চলিক প্রভাব বৃদ্ধ; উপসাগরীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রকেন্দ্রিক নিরাপত্তা-বলয়; হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব, লোহিত সাগরে নৌ চলাচলে বাধা; প্রক্সি সংঘাতের বিস্তার- এমন বেশকিছু জটিল পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে বৈশ্বিক নিরাপত্তার অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত করেছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার কার্যকর উপায় কি? এমন প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে নানা মতভেদ ও সম্ভাব্য সমাধানের পথ।

লেবানন, সিরিয়া ও গাজা থেকে সরবে না ইসরাইল; সাফ জানালেন কাটজ

লেবানন, সিরিয়া ও গাজা থেকে সরবে না ইসরাইল; সাফ জানালেন কাটজ

যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির দিকে এগোচ্ছে, তখন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সাফ জানিয়ে দিয়েছেন যে, তার দেশ লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলো থেকে পিছু হটবে না। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নবজাতকের রোগ শনাক্তে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার ইরানের

নবজাতকের রোগ শনাক্তে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার ইরানের

পরমাণু প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসাবিজ্ঞানে অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছে ইরান। দেশটিতে প্রায় দুই দশক ধরে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে নবজাতকদের ৫৮টি মেটাবলিজম, ডিসঅর্ডার বা বিপাকজনিত রোগ শনাক্ত ও প্রতিরোধে ডায়াগনস্টিক পরীক্ষা সম্পন্ন হচ্ছে। ইরানের বিজ্ঞানীদের অভিমত, তাদের প্রযুক্তি প্রতিবছর হাজারও শিশুকে নানা ধরনের প্রতিবন্ধকতা ও অকালমৃত্যু থেকে বাঁচাতে সক্ষম হচ্ছে। এ চিকিৎসা মডেল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে দিতে চান দেশটির চিকিৎসকরা।

পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের দুই দফা আলোচনা

পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের দুই দফা আলোচনা

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দফা আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। খামেনি প্রশাসনের পক্ষে এতে নেতৃত্ব দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।