আসাম, মিজোরাম, ত্রিপুরা, সিকিমসহ বেশ কিছু রাজ্যে জলবদ্ধতার কারণে অনেকে সড়কে বন্ধ যানচলাচল। বেশ কিছু স্থানে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।
এদিকে, গতকাল (শুক্রবার, ১০ জুলাই) টানা বর্ষণে নতুন করে বন্যা দেখা দিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু- কাশ্মীরের বিভিন্ন অংশে। ভারী বর্ষণ হয়েছে পশ্চিমবঙ্গেও। গেল ২৪ ঘণ্টায় কোচবিহারে ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর বলছে, আগামী ১৬ জুলাই পর্যন্ত অরুণাচল, আসাম, ত্রিপুরাসহ উত্তরের রাজ্যগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এসময়ে বৃষ্টিপাত কমে আসবে মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে।





