বিধানসভা নির্বাচনে ১৪৪ আসনে বিজেপির প্রার্থী ঘোষণা

বিজেপির পতাকা
বিজেপির পতাকা | ছবি: সংগৃহীত
0

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে করেছে বিজেপি। এবার ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে লড়বেন দলটি রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে খড়গপুর আসনে পদ্মফুলের টিকিট পেয়েছেন দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল, শিবপুর আসনে অভিনেতা রুদ্রনীল ঘোষ ও ময়না আসন থেকে সাবেক তারকা ক্রিকেটার অশোক দিন্দা।

আরও পড়ুন:

এবার পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

বিজেপির পাশাপাশি প্রথম দফায় ১৯২ আসনে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

এসএস