তিনি বলেন, ‘আমরা এ যুদ্ধ শুরু বা সূত্রপাত করিনি। এটি আমাদের পছন্দের কোনো যুদ্ধ নয়। এটি একটি প্রয়োজনের যুদ্ধ যা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’
আরও পড়ুন:
সংবাদ সম্মেলনে অস্ত্রবিরতির জন্য সম্ভাব্য মধ্যস্থতার প্রচেষ্টা সম্পর্কে জানতে চাওয়া হলে বাঘাই বলেন, ‘আমরা যখন কথা বলছি, তখনও সামরিক সংঘাত চলছে। এ বিশেষ মুহূর্তে, মাতৃভূমি রক্ষা করা ছাড়া অন্য যেকোনো বিষয়ে কথা বলা অপ্রাসঙ্গিক।’
সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। এসময় তিনি বলেন, ‘ইরান নিজের আত্মরক্ষা চালিয়ে যাবে। গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানের বিরুদ্ধে ইরান কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি। উল্টো কিছু ঘটনা ‘‘সাজানো’’ হতে পারে।’
তিনি বলেন, ‘গত সপ্তাহে ইরানের ওপর হামলার আগে যে কূটনৈতিক আলোচনা চলছিল, যুক্তরাষ্ট্র তা "নস্যাৎ" করে দিয়েছে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা সমস্ত আন্তর্জাতিক আইনকে ঝুঁকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানকে খণ্ডিত করতে চায় এবং দেশটির ‘‘তেল সম্পদ’’ দখল করতে চায়।’
ইসমাইল বাঘাই বলেন, ইরান এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর। তবে অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তবে নিজেকে ‘রক্ষা করার অধিকার ইরানের রয়েছে ‘





