পাকিস্তানের সেনাবাহিনীতে সাড়ে ৬ লাখের বেশি সক্রিয় সদস্য এবং বিমানবাহিনীতে ৪৬৫টি যুদ্ধবিমান রয়েছে। বিপরীতে তালেবান নিয়ন্ত্রিত আফগান বাহিনীর সদস্য সংখ্যা মাত্র ১ লাখ ৭২ হাজার। দেশটির নিজস্ব কোনো কার্যকর বিমানবাহিনী নেই; দেশটি মূলত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত আমলের ফেলে যাওয়া পুরোনো সমরাস্ত্রের ওপর নির্ভরশীল।
আরও পড়ুন:
অপরদিকে প্রথাগত যুদ্ধে পাকিস্তান শক্তিতে যোজন যোজন এগিয়ে থাকলেও ইতিহাসের ভিন্ন কথা বলে। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকেও আফগানিস্তানের কঠিন ভূখণ্ড ও গেরিলা যুদ্ধের কৌশলের কাছে হার মানতে হয়েছে।
বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদী সম্মুখযুদ্ধে পাকিস্তান সুবিধাজনক অবস্থানে থাকলেও সংঘাত দীর্ঘস্থায়ী হলে তালেবানের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতার কাছে পাকিস্তানকে চরম মূল্য দিতে হতে পারে।




