সাভারে ছিনতাইকারী দলের ৩ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

সাভারে ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ভোররাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন; মনির মোল্যা, শহিদুল ইসলাম ওরফে বাবু এবং নাজমুল হাসান।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এদিকে, মনির মোল্যার বিরুদ্ধে মাদক ও অন্যান্য অপরাধে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এফএস