
ইরানকে নতুন নিষেধাজ্ঞা সোমবার; যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি তেহরানের
ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন হুমকির জবাব হবে ধ্বংসাত্মক। আজ (শুক্রবার, ২১ আগস্ট) ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা এ কথা বলেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যে নতুন নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, তার বিস্তারিত সোমবার জানানো হবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে ইরানি সুপারট্যাংকার নেই, চীনের শোধনাগারগুলো বিকল্প তেল খুঁজছে
মার্কিন অবরোধের চাপে চীনা ক্রেতাদের কাছে ইরানি অপরিশোধিত তেলের অফার কমে গেছে এবং এ সপ্তাহে দামও বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলো। তাদের ভাষ্য, ওয়াশিংটনের আরও নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যে ইরান থেকে তেল পাঠানো কমে আসায় বাজারে এই পরিবর্তন দেখা যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজ পেরিয়েছে ২ জাহাজ: কেপলার
যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ কার্যকর হওয়ার পরও গতকাল (সোমবার, ১৩ এপ্রিল) অন্তত দুটি জাহাজ হরমুজ প্রণালি পেরিয়েছে। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সমুদ্রপথ ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের এ তথ্য দেয়। এনডিটিভি ওয়ার্ল্ড প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।