হরমুজ প্রণালিতে ভারতের অংশীদারত্ব চায় ফ্রান্স

হরমুজ প্রণালি, ভারত ও ফ্রান্স
হরমুজ প্রণালি, ভারত ও ফ্রান্স | ছবি: এখন টিভি
0

হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ফ্রান্স। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো। বৈঠককালে উভয় নেতা হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেবে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ইউরোপ ও এশিয়ার স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য এ প্রণালিগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাঁ-নোয়েল বারো ভারতের কাছে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন। এ সময় তিনি হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেওয়া যৌথ উদ্যোগের বিষয়টিও তুলে ধরেন।

বিবৃতিতে আরও জানানো হয়, বারো ও জয়শঙ্কর আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্স ও ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং একটি কার্যকর ও সংস্কারকৃত বহুপাক্ষিক ব্যবস্থার’ প্রতি তাদের যৌথ সমর্থনের কথা উল্লেখ করেছেন।

এএইচ