আশ্বিনের শুরুতেই পশ্চিমবঙ্গে ফের সক্রিয় বজ্রবৃষ্টি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকে কলকাতার আকাশে রোদ দাপট দেখালেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ছেয়ে যায় আকাশ।
পরে বজ্রপাতসহ মাঝারি বৃষ্টিতে পানি জমে কলকাতার বেশ কয়েকটি সড়কে। বিঘ্নিত হয় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে এখনই মুক্তি মিলছে না পশ্চিমবঙ্গবাসীর। আগামী ৩-৪ দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ব্রজপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে ফের সক্রিয় হয়েছে ঝড়বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। সেই সঙ্গে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, সিকিম থেকে একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শনিবার পর্যন্ত রাজ্যটির দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও আবার ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার কলকাতাসহ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকে, কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। ঝটিকা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৈখালী এলাকায়। হাঁটু সমান পানি জমে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাস্তায় পানি জমে থাকায় গাড়ির গতিও শ্লথ হয়ে যায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট নিউটাউনেও, সাথে ঝোড়ো হাওয়া।





