হরমুজে নিয়ম না মানায় ৭৭ জাহাজের ওপর ইরানের নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরান গঠিত ‘পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ হরমুজ প্রণালি সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ৭৭টি নিষিদ্ধ জাহাজের একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে।

সংস্থাটি জানিয়েছে, তালিকায় থাকা জাহাজগুলোর ক্ষেত্রে ভবিষ্যতে এ প্রণালি দিয়ে চলাচলের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপিত হবে, যার মধ্যে রয়েছে জরিমানা, আটক অথবা বাজেয়াপ্তকরণ। খবর আল জাজিরার।

কর্তৃপক্ষ আরও স্পষ্ট জানিয়েছে, যেসব বাণিজ্যিক জাহাজ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সহযোগিতা করবে, সেগুলোকে পরবর্তীতে এ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে।

এদিকে, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রয়েছে বলে যুক্তরাষ্ট্রের যে দাবি, তা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে, গুরুত্বপূর্ণ এ জলপথটি মার্কিন সেনাবাহিনীর ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এ দাবি ক্ষোভের সাথে প্রত্যাখ্যান করেছে ইরান।

দেশটির স্পষ্ট বক্তব্য—মার্কিন আগ্রাসন বন্ধ, ক্ষতিপূরণ প্রদান এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এ প্রণালি পুনরায় উন্মুক্ত করবে না।

এএইচ