মালয়েশিয়ার ভ্রমণ ভিসায় বড় পরিবর্তন, বন্ধ মাল্টিপল এন্ট্রি সুবিধা

বিমানবন্দর
বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

পরিবর্তন আনা হয়েছে মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবস্থায়। এর ফলে চলতি মাসের শুরু থেকেই সব দেশের নাগরিকদের জন্য সাধারণ ভ্রমণ ভিসায় আর মাল্টিপল এন্ট্রি সুবিধা থাকছে না।

এ বিষয়ে দেশটির ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নতুন নিয়মে ৩১টি দেশের নাগরিকদের জন্য চারটি নির্দিষ্ট উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়া হবে।

এগুলো হলো- ব্যবসা, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম। যদিও ইমিগ্রেশন বিভাগের ঘোষণায় ৩১টি দেশের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন:

তবে মালয়েশিয়ার ভিসা পাওয়ার যোগ্য দেশগুলোর তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ ওই নির্বাচিত দেশগুলোর মধ্যে রয়েছে বলে জানা গেছে। এদিকে নতুন এই নীতিমালা সাধারণ বিদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এফএস