নাগরিক
সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের বড়লেখার বিওসি কেছরিগুল সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫২ বিজিবি। ৫২ বিজিবি আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) সকালে জানায়, গতকাল (বুধবার, ১৭ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন বিওসিটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেয়া হচ্ছে: অর্থমন্ত্রী

প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেয়া হচ্ছে: অর্থমন্ত্রী

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ (বুধবার, ৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট; তালিকা সংশোধন আতঙ্কে ঢল

বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট; তালিকা সংশোধন আতঙ্কে ঢল

অতীতের রেকর্ড ভেঙে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পরেছে এবার। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্র না গেলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে এমন আশঙ্কায় ভোটদানে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন ভোটাররা। এর পেছনে ছিলো ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর আতঙ্ক। তাই, ভোটাধিকার চর্চার পাশাপাশি নাগরিকত্বেরও প্রমাণ রাখতে চেয়েছেন তারা।

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশীরা

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশীরা

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকা প্রকাশ করেছে হেনলি অ্যান্ড পার্টনার্স (Henly & Partners)। সর্বশেষ পাসপোর্ট সূচক (Passport Index 2026) অনুযায়ী, বাংলাদেশের অবস্থানের কিছুটা অবনতি হয়েছে। আগের ৯৩তম অবস্থান থেকে দুই ধাপ পিছিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৫তম। তবে এই অবস্থানের পরিবর্তনের মাঝেও স্বস্তির খবর হলো, বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই (Visa-free Travel) ভ্রমণ করা সম্ভব।

সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ, আরও যেসব রয়েছে

সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ, আরও যেসব রয়েছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত, প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্বাচনের আগে বেসামরিক নাগরিকদের ওপর চড়াও মিয়ানমারের জান্তাবাহিনী

নির্বাচনের আগে বেসামরিক নাগরিকদের ওপর চড়াও মিয়ানমারের জান্তাবাহিনী

ডিসেম্বরে আসন্ন সাধারণ নির্বাচনের আগে বেসামরিক নাগরিকদের ওপর চড়াও মিয়ানমারের জান্তাবাহিনী। পূর্বাঞ্চলীয় কায়েন রাজ্যের বাসিন্দাদের ওপর নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী। একে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে দক্ষিণ এশীয় মানবাধিকার সংগঠন ফরটিফাই রাইটস।

জনপ্রতিনিধির অভাবে ‘পরিচ্ছন্ন রাজশাহীর’ অপরিচ্ছন্ন চেহারা!

জনপ্রতিনিধির অভাবে ‘পরিচ্ছন্ন রাজশাহীর’ অপরিচ্ছন্ন চেহারা!

পরিচ্ছন্ন নগরী হিসেবে এক সময় দেশ-বিদেশে প্রশংসিত রাজশাহী মহানগরী আজ একেবারে স্থবির হয়ে পড়েছে। জনপ্রতিনিধির অভাবে সিটি করপোরেশনের কার্যক্রম প্রায় বন্ধ। মহল্লাগুলোতে যেখানে-সেখানে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। তার ওপর যানজটের তীব্র সমস্যার কারণে প্রতিনিয়তই নাকাল হতে হচ্ছে নাগরিকদের। পরিচ্ছন্ন নগরীর এই বিবর্ণ চেহারায় ক্ষুব্ধ হয়েছে বিভিন্ন নাগরিক সংগঠন। ,

আগামীকালের সমাবেশের জন্য ঢাকাবাসীর কাছে ছাত্রদলের দুঃখ প্রকাশ

আগামীকালের সমাবেশের জন্য ঢাকাবাসীর কাছে ছাত্রদলের দুঃখ প্রকাশ

রাজধানীর শাহবাগে আগামীকাল (রোববার, ৩ আগস্ট) ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সমাবেশকে কেন্দ্র করে নাগরিকদের অসুবিধা হওয়ার আশঙ্কায় দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। আজ (শনিবার, ২ আগস্ট) সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে নাটোর শহরে বসানো হয়েছে সিসি ক্যামেরা

নিরাপত্তা নিশ্চিত করতে নাটোর শহরে বসানো হয়েছে সিসি ক্যামেরা

পৌরসভার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রথমবারের মতো পুরো নাটোর শহরে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এটি অপরাধ প্রবণতা কমার পাশাপাশি শহরের যানজট নিরসনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। প্রাথমিকভাবে শহরের গুরুত্বপূর্ণ ২২টি পয়েন্টে ৩২টি ক্যামেরা বসানো হলেও আগামী দিনে এর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা পৌর কর্তৃপক্ষের।

কাজের আশায় অবৈধ পথে বাংলাদেশে ভারতীয় নাগরিক

কাজের আশায় অবৈধ পথে বাংলাদেশে ভারতীয় নাগরিক

কাজের আশায় বাংলাদেশ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মহিদুল মন্ডল (২৭) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১১ জুলাই) দুপুরে অনুপ্রবেশ মামলায় তাকে জেল হাজতে পাঠায় নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশ। আজ দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন দুর্গাপুর থানা ওসি মো. মাহমুদুল হাসান।

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আইনি বাধা নেই আর

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আইনি বাধা নেই আর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়নে ফেডারেল আদালতের বাধা দেয়ার ক্ষমতা খর্ব করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। রায়ে, যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিপত্রবিহীন অভিবাসীর সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলে আর কোন বাধা থাকলো না ট্রাম্প প্রশাসনের।

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার (২১ জুন) বিকেলে সাতক্ষীরার কুশখালী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।