নেতানিয়াহু জোর দিয়ে বলেন, নিরাপত্তার বিষয়টি সামরিক বাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি ছেড়ে দিতে হবে। এটি বাসিন্দাদের কাজ নয়। তাই এ অঞ্চলের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর বাসিন্দাদের আস্থা রাখার আহ্বান জানান তিনি।
গেল শনিবার মুখোশধারী কয়েকজন বসতি স্থাপনকারী অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে হামলা চালায়। যা নিয়ে সমালোচনার ঝড় উঠে আন্তর্জাতিক মহলে। এরপরই এ বিষয়ে মুখ খুললেন নেতানিয়াহু।





