এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

যুক্তরাষ্ট্র-ইরানের  পাল্টাপাল্টি হামলা
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা | ছবি : এখন টিভি
0

এক মাস পর ফের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। স্থানীয় সময় (রোববার, ৩০ আগস্ট) লারাক দ্বীপে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের দুটি লঞ্চারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহতদের দাবি করেছে আইআরজিসি।

ওয়াশিংটনের দাবি, লঞ্চারগুলো থেকে হরমুজে হামলার প্রস্তুতি নিচ্ছিল ইরান। জবাবে, জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায় তেহরান।

আরও পড়ুন:

এতে ‘খাইবার শেকান’ নামে নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। এদিকে, সামরিক হামলার পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন করে পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে মার্কিন অর্থ বিভাগ।

যা ইরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করা বিভিন্ন দেশের ব্যাংকের ওপর প্রয়োগের মধ্য দিয়ে শুরু হবে।

এফএস