পাকিস্তানে একটি হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

উদ্ধারকাজ চালাচ্ছে  ফায়ার সার্ভিস
উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ২৬ আগস্ট) হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্সারিতে এ আগুন লাগে।

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, আগুন লাগার সময় নার্সারিতে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নার্সারির ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়।

ইএ