এরইমধ্যে তেহরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৬০টি সংস্থা, ব্যক্তি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। স্থানীয় সময় সোমবার দুপুরে এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
এদিকে, ইরানের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত থাকবে তাদেরকেও পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। অবশ্য লেনদেন বন্ধে সংশ্লিষ্ট দেশগুলোকে নির্দিষ্ট সময়সীমা দেয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া,যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার আওতায় চীনের ব্যাংকগুলো আছে কি না এ প্রশ্নের জবাবে বেসেন্ট আরও বলেন, কেউই নিষেধাজ্ঞার বাইরে নয়।
এদিকে ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার মতো কোন অর্থনৈতিক অবস্থানে যুক্তরাষ্ট্র নেই বলে মন্তব্য করেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।





