ঘটনাস্থল থেকে একে একে মরদেহগুলো বের করে আনেন উদ্ধারকর্মী। ধসে পড়া স্তূপের মধ্যে কেউ আটকা পড়েছে কিনা তা সন্ধানে অভিযানও অব্যাহত রয়েছে।
মর্মান্তিক এ ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্যোগ নিয়েছে গিনি সরকার। ধসের শঙ্কা রয়েছে এমন এলাকার বাসিন্দাদের উচ্ছেদে অভিযান চালাচ্ছে দেশটির সরকার।





