আজ (সোমবার, ২৪ আগষ্ট) দুপুরে এ মামলার রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মো. আনোয়ারুল হক।
মৌলভীবাজার আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের শরীফ আলী তার প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন।
এ ঘটনায় মেয়ের মা নেকজান বিবি কমলগঞ্জ থানায় একমাত্র আসামী তার স্বামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে শিশু সন্তানের পিতা শরীফ আলী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
এদিকে পরিকল্পিত ও চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের দীর্ঘ ১২ বছর পর মামলার রায়ে পিতা শরীফ আলীকে ফৌজদারী কার্যবিধির ৩৭৩ ধারানুযায়ী দীর্ঘ শুনানীর পর মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন অতিরিক্ত দায়রা ও জজ দ্বিতীয় আদালত মৌলভীবাজার। আসামিকে পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার পক্ষে ছিলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ ২য় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিটর অ্যাডভোকেট তোফায়েল আহমদ। তিনি এ রায়ে সন্তুোষ প্রকাশ করেন।





