অপহৃত ৩০৮ জনকে উদ্ধার নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর

অপহৃত লোকেরা
অপহৃত লোকেরা | ছবি: সংগৃহীত
0

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় দুই প্রদেশ থেকে অপহৃত ৩০৮ জনকে জীবিত উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। উদ্ধার অভিযানের ইতিহাসে একদিনে এত বিপুল সংখ্যক মানুষকে মুক্ত করা বিরল ঘটনা।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য, উদ্ধারকৃতদের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা এবং বাকি ১৪৫ জনকে প্রতিবেশী নাইজার রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল।

সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পুলিশের সমন্বয়ে এই উদ্ধার অভিযান চালানো হয়। জানা গেছে এ তিন শতাধিক মানুষকে নাইজার অঞ্চলের কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কের মধ্যে জিম্মি করা হয়েছিল। তবে অভিযানে কোনো দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে কী না সে বিষয়ে কিছুই জানায়নি প্রেসিডেন্টের কার্যালয়।

জেআর