যুদ্ধ চায় না তেহরান, তবে ‘জোরজবরদস্তি’ মানবে না: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: সংগ্রহীত
0

ইরান যুদ্ধ কিংবা ভূখণ্ড বৃদ্ধির পক্ষে নয়, তবে ‘জোরজবরদস্তির’ কাছে কখনোই মাথা নত করবে না বলে সাফ জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। গালফ নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তেহরানের সব কার্যক্রম মূলত দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও নিরাপত্তা জোরদারের দিকেই কেন্দ্রীভূত।

তিনি অভিযোগ করে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোর সামরিক ঘাঁটি ব্যবহার করছে। এর মধ্য দিয়ে তেহরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন।

পেজেশকিয়ান আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অনেক পুরোনো সমস্যাই সমাধান করেছে ইরান। তেহরানের ওপর চাপ ও হুমকি বন্ধ হলে চলমান উত্তেজনাও কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

এএম