রায়ে বলা হচ্ছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের নিরাপত্তা সম্পর্কে ভুল তথ্য দিয়ে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে মেটা।
এছাড়াও মেটার কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটগুলো শিশুদের রোমান্টিক আলাপচারিতায় প্ররোচনা দিচ্ছে যা আইনসংগত নয়। এর ক্ষতিপূরণ বাবদ এ অর্থ নির্ধারণ করা হয়েছে।
৫ মাস আগে নিউ মেক্সিকোর জুরিবোর্ডও এ একই রায় দেন, যদিও সেখানে অনুদানের পরিমাণ ৩৭৫ মিলিয়ন ধার্য করা হয়। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।
এছাড়াও, ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে আপত্তিকর তথ্য সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।





