মস্কোয় ক্যাফের কাছে বিস্ফোরণ, নিহত ৩

বিস্ফোরণের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
বিস্ফোরণের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী | ছবি: সংগৃহীত
0

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ক্যাফের কাছে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

গতকাল (শনিবার, ১ জুলাই) স্থানীয় সময় রাত ৮টার কিছু পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় রুশ স্বরাষ্ট্র দপ্তর। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও এরই মধ্যে তদন্তে নেমেছে মস্কো পুলিশ।

এর আগে, ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় কমপক্ষে ৯ জন প্রাণ হারান। গুরুতর আহত হয়েছেন আরও ৩২ জন।

জেআর