চীনের বৈদ্যুতিক গাড়ির ওপর তুরস্কের বিধিনিষেধ বাণিজ্যের নিয়ম লঙ্ঘন—ডব্লিউটিও

চীনের বৈদ্যুতিক গাড়ি
চীনের বৈদ্যুতিক গাড়ি | ছবি : সংগৃহীত
0

চীনের বৈদ্যুতিক গাড়ি ও নির্দিষ্ট পণ্যের ওপর তুরস্কের বিধিনিষেধকে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘন বলে মত দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা।

ডব্লিউটিওর এ রায়কে স্বাগত জানিয়ে বেইজিং বলেছে, নিয়ম-বহির্ভূত পদক্ষেপগুলো যত দ্রুত সম্ভব সংশোধন করে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন:

চীনের দায়ের করা মামলার পক্ষে রায় দেয় ডব্লিউটিও। ২০২৩ সাল থেকে চীনের বৈদ্যুতিক, হাইব্রিড যানবাহন এবং অন্যান্য যানবাহনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল তুরস্ক।

এছাড়া আমদানি লাইসেন্সের নামে বিভিন্ন বিধিনিষেধও আরোপ করে। এতে করে ক্ষতির মুখে পড়ে চীনের গাড়ি শিল্প।

এফএস